Logo

কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী

08 July, 2026 | বায়তুল মামুর জামে মসজিদ
ব্লগের তালিকায় ফিরে যান
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী

আলহামদুলিল্লাহ, তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

 এই আয়োজন আমাকে গভীরভাবে আশাবাদী করেছে। আমাদের শিশু-কিশোর ও তরুণরা কুরআনের সাথে যে সম্পর্ক গড়ে তুলছে, তা নিঃসন্দেহে একটি সুন্দর ভবিষ্যতের বার্তা বহন করে। বিশেষভাবে লক্ষ্য করেছি, আমাদের বোনেরা জ্ঞান ও কুরআন চর্চায় যেভাবে এগিয়ে আসছে, তা সত্যিই প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
বিজয়ীদের মধ্যে কুরআন অলিম্পিয়াডের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের উমরাহ পালনের সুযোগ এবং কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের বাইসাইকেল, বই এবং সনদপত্র ও ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে। যা তাদের জন্য অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ। ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মীবৃন্দ দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আয়োজনটি কে সাফল্যমন্ডিত করেছে।

আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করুন, আমীন।

এই পোস্টটি শেয়ার করুন: